শিরোনাম
◈ দুই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, শেরপুরে গণভোট হবে না: ইসি ◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো নয় জন। তারা সকলেই একই পরিবারের সদস্য।

[৩] শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আটরশি জাকের মঞ্জিল থেকে মাহেন্দ্র যোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন হতাহতরা। মৃতরা হলো, রাজিয়া বেগম (৬০) এবং তার পুত্রবধু মিনা বেগম (৪৫)।

[৪] স্থানীয়রা জানায়, একটি বেপরোয়া বাস ওই মাহেন্দ্রটিকে পেছন থেকে চাপা দিলে রাজিয়া বেগমের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় মিনা বেগম। আহত নয়জনকে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

[৫] ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা গণমাধ্যমকে জানান , দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে গেছে চালক। এঘটনায় একটি মামলা করা হবে। রাজিয়া বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়