শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিব যখন বেপারী

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই চাইছে শ্রীলঙ্কা সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরুক সাকিব। দেশসেরা ক্রিকেটার সেই লক্ষ্যে অনুশীলনও করে যাচ্ছেন।

[৩] যুক্তরাষ্ট্র থেকে ফিরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ঘাম ঝড়াচ্ছেন সাকিব। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে চাল-ডাল নিয়ে বসে আছেন! এক কথায় পুরোদমে বেপারী!

[৪] পাশে পুরনো কাঠের ছোট টুলের ওপর কয়েক পদের চাল, ডাল, বাদাম, ভুট্টা সাজিয়ে রাখা। অন্য এক টুলের বাক্সে খাতা-কলম নিয়ে হিসেবে বসা সাকিব এক পাশে তাকিয়ে মন খুলে আসছেন।

[৫] খানিক দুরে চাল-ডালের বস্তা সাজানো। বসার জায়গার পাশে পুরনো একটা রেডিও রাখা। ছবি দেখে মনে হচ্ছে, যেন ঝানু কোনো মহাজন বেশি মুনাফার নিশ্চয়তা পেয়ে ক্যাশে বসে মন খুলে আসছেন!

[৬] শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ছবিটি পোস্ট করেছেন সাকিব। নেটিজনে ঝড় তুলেছে সাকিবের এমন ছবি। ক্যাপশনে কিছুই লেখা নেই। শুধু খুশির তিনটি ইমোজি দেওয়া। তাই এখনই ছবির রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।

[৭] বিজ্ঞাপনের কাজ হিসেবে এমন ছবি অতীতে অনেকই পোস্ট করেছিলেন সাকিব।
-সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়