শিরোনাম
◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো ◈ ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ◈ দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার ◈ পুলিশ বাহিনীতে বড় সংস্কারের ইঙ্গিত, জনবল বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনের সূত্রপাতে বসতবাড়ী ভস্মিভূত

পলাশবাড়ী প্রতিনিধি: [২] গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাতে বসতবাড়ী ভস্মিভূত হয়েছে। এ ঘটনায় আনুমানিক প্রায় ৬ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

[৩] প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের জহুর উদ্দিন খানের বসতবাড়ীতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সঞ্চালিত বৈদ্যুতিক তারের লাইন শটসার্কিট ঘটে মূহুর্ত্বে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা বাড়ীর সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে নগদ অর্থ, ফ্রিজ, ধান-চাল, হাসঁ-মুরগী পুড়ে ভস্মিভূতসহ প্রায় সাড়ে ৩ লাখ অপূরণীয় ক্ষতিসাধন হয়।

[৪] পরে খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও সবকিছু পুড়ে ভস্মিভূত হয়। ওই পরিবারটি একমাত্র সম্বল ছিল বসতবাড়ী। ভস্মিভূত হওয়ায় নিঃশ্ব পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাসসহ একেবারে পথে বসার উপক্রম হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্থ পরিবারটি তাদের পারিবারিক সদস্যদের নিয়ে মহা বিপাকে পড়েছেন।

[৫] প্রয়োজনীয় সরকারি, বে-সরকারি সাহায্য-সহযোগিতা পেতে পরিবারটি উপজেলা ও জেলা প্রশাসনসহ দায়িত্বশীল কর্তৃপক্ষ ছাড়াও বিভিন্ন পর্যায়ের জন-প্রতিনিধিদের মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলার বিভিন্ন দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সাহায্য-সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়