শিরোনাম
◈ দেশে নতুন পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব; বদলাচ্ছে এক থানার নাম ◈ রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বদদোয়া দিলেন জামায়াতের এমপি আমির হামজা (ভিডিও) ◈ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব (ভিডিও) ◈ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ সাফ ফুটব‌লে অংশ নি‌তে ঢাকায় হামজা চৌধুরী, রা‌তে আস‌ছেন ফারহান ◈ দক্ষিণ আফ্রিকা সফ‌রে বাংলা‌দেশ দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিভিন্ন সড়কে কমেছে অটোরিকশা চলাচল ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত, দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার ◈ লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার ◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিরাপদ ও সাশ্রয়ী নৌপথ নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান নৌপ্রতিমন্ত্রীর

আনিস তপন: [২] বৃহস্পতিবার রাজধানীর বিআইডব্লিউটিএ ভবনে বিশ্ব নৌ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ আহ্বান জানান। ‘টেকসই নৌপরিবহন টেকসই বিশ্ব’ শ্লোগানকে প্রতিপাদ্য করে এ বছর বিশ্ব নৌ দিবস পালিত হচ্ছে।

[৩] প্রতিমন্ত্রী বলেন, নৌযান মালিক ও শ্রমিকদের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, দক্ষ ও চৌকস নাবিক তৈরি করতে নৌ শিক্ষার আধুনিকায়ন, নদী দূষণ ও দখল করা থেকে বিরত রাখা নিশ্চিত করতে হবে।

[৪] খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশে উচ্চতর মেরিটাইম শিক্ষা নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। চট্টগ্রামের মেরিন একাডেমির পাশাপাশি সিলেট, বরিশাল, পাবনা ও রংপুর- এই ৪ অঞ্চলে আরও চারটি মেরিন একাডেমি কার্যক্রম শুরু করেছে, যার মাধ্যমে নৌখাতে আরও দক্ষ জনবল বাড়বে

[৫] সুনীল অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য যথোপযুক্ত প্রণোদনা ও নিয়ন্ত্রণমূলক নীতিমালা গ্রহণ করা হবে। নতুন জ্ঞান, প্রযুক্তি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য সরাসরি বৈদেশিক বিনিয়োগের ভূমিকা বিস্তৃত করা হবে। দেশীয় উদ্যোক্তাদের ব্লু ইকোনমি নিয়ে কাজ করার প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান প্রতিমন্ত্রী। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ