শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ পরীক্ষায় বেড়েছে সৌদি প্রবাসীদের ভিড়

শরীফ শাওন: [২] রাজধানীর মহাখালীতে ডিএনসিসি মার্কেটে করোনা ভাইরাস নমুনা পরীক্ষা কেন্দ্রে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ প্রবাসী আসলেও শুক্রবার তাদের উপস্থিতি দ্বিগুণের বেশি।

[৩] প্রবাসীরা জানান, ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর যারা সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট পেয়েছেন, তারা যাত্রার ৭২ ঘন্টা আগে করোনামুক্ত সনদের জন্য ছুটে আসছেন।

[৪] আরো জানান, সেনাবাহিনীর নির্দেশনা অনুসারে লাইনে দাঁড়িয়ে করোনা পরীক্ষার কুপন সংগ্রহ করে পাসপোর্ট, ভিসা ও টিকিট দেখিয়ে সরবরাহকৃত ফরম পূরণ করে নমুনা দিচ্ছেন।

[৫] শনিবার যাদের ফ্লাইট রয়েছে, নমুনা পরীক্ষায় তাদের অগ্রাধীকার দেয়া হচ্ছে। ২৬ সেপ্টেম্বর সৌদি আরবে ৩টি ফ্লাইটের মধ্যে এয়ারলাইন্সের একটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে। এরপর ২৭ ও ২৮ সেপ্টেম্বর যাদের ফ্লাইট রয়েছে তাদেরও প্রাধাণ্য দেয়া হচ্ছে।

[৬] সকাল থেকে বিদ্যুৎ না থাকায় কেন্দ্রের ভেতর ফ্যানগুলো বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকা ও অধিক মানুষের উপস্থিতিতে প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও কর্মস্থল সৌদিতে ফেরার সুযোগ পেয়ে আনন্দিত ছিলো প্রবাসীরা।

  • সর্বশেষ