শিরোনাম
◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম ◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুকসুদপুরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

শহিদুল ইসলাম: [২] গোপালগঞ্জের মুকসুদপুরে কাচামাল ব্যবসায়ী মঙ্গল সরদার হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জলিরপাড় বাজারের ব্যবসায়ীরা।

[৩] জলিরপাড় বাজার বণিক সমিতির আয়োজনে শুক্রবার বেলা ১১টায় জলিরপাড় বাজার কলেজ রোডে শতাধিক মানুষ ঘণ্টাব্যপী মানববন্ধন কর্মসূচী পালন করেন।

[৪] মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, জলিরপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জতিনময় বৈরাগী, বণিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন শেখ, ইউপি সদস্য মাখম মন্ডল, কমরেড ইচাহাক মোল্যা, মানষ বালা, শাহীন কাজী, বিধান বাক্চী, খলিল শেখ, বিধাান বাক্চী, নিধান সরকার।

[৫] এসময় বক্তারা বলেন, মঙ্গল সরদার বাজারের একজন সৎ ব্যবসায়ী ছিলেন, যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে আমরা তার খুনিদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি ।

[৬] উল্লেখ্য, গোপালগঞ্জের মুকসুদপুরে গত ১১ সেপ্টেম্বর ২০২০ বাড়ী থেকে নিখোঁজের একদিন পর হাত-পা বাঁধা অবস্থায় মঙ্গল সরদারের লাশ শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।

[৭] নিহত মঙ্গল একই উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামের মৃতঃ অমৃত লাল সরদারের ছেলে।
নিহত মঙ্গল সরদার (৬০) শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যার পর থেকে নিখোঁজ হয়।

[৮] পরে অনেক খোঁজাখুজির পর শনিবার দুপুরে পথচারীরা উপজেলার দক্ষিন জলিরপাড় কুমুদের ধান ক্ষেতে মঙ্গল সরদারের হাত-পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ