শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উয়েফা সুপার কাপে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক : সবশেষ মৌসুমে ট্রেবল জয়ী বায়ার্ন মিউনিখ জিতে নিলো মৌসুমের প্রথম ইউরোপীয় শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের মুখোমুখি লড়াই- উয়েফা সুপার কাপের মুকুট পড়লো চ্যাম্পিয়ন্স লিগ সেরারাই।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় জার্মান জায়ান্টরা। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায়।

দারুণ এক হেডে বদলি খেলোয়াড় জাভি মার্টিনেজ শিরোপা নির্ধারনী গোলটি করেন ম্যাচের ১০৪ মিনিটে। ২০১৩ সালে বায়ার্নের প্রথম সুপার কাপ শিরোপাতেও বদলি নেমে দলকে সমতা এনে দেওয়া গোল করেছিলেন মার্টিনেজ।

এর আগে ম্যাচের ১৩ মিনিটেই পেনাল্টি থেকে সেভিয়াকে এগিয়ে দেন লুকাস ওকাম্পোস। গোলের জন্য মুখিয়ে থাকা বায়ার্ন অবশ্য ৩৪ মিনিটেই ম্যাচে সমতা ফেরায়। রবার্ট লেভানডস্কির এসিস্ট থেকে জাল খুঁজে নেন লিওন গোরেৎজকা।

বায়ার্নের এটি দ্বিতীয় উয়েফা সুপার কাপ শিরোপা। এর আগে চার বার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাভারিয়ান ক্লাবটি। এরপর এবারই প্রথম উয়েফা সুপার কাপ খেলতে নেমেছিল দলটি। এ ম্যাচে প্রায় ২০ হাজার দর্শক ছিল মাঠে। করোনা পরবর্তী সময়ে ইউরোপিয়ান বড় কোনো প্রতিযোগিতায় যা এটাই প্রথম। - গোল ডটকম

  • সর্বশেষ