শিরোনাম
◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নভেম্বরে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে চায় রাশিয়া

ডেস্ক রিপোর্ট : অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের কাছেও করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক-৫ বিক্রি করতে চেয়েছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। গতকাল বুধবার রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অনলাইন সভায় আরডিআইএফ এর ভাইস প্রেসিডেন্ট আলেক্সান্দার জাভারভ এ প্রস্তাব দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির চেয়ারম্যান মো. শহিদুল্লাহ গণমাধ্যমে এ তথ্য জানান।

মো. শহিদুল্লাহ বলেন, ‘আমরা বাংলাদেশে তাদের ভ্যাকসিন বাজারজাত করার আগে ট্রায়াল চালানোর প্রস্তাব দিয়েছি। তারা এ প্রস্তাব বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং পরবর্তী যোগযোগ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে।’

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নেতৃত্ব দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে বাংলাদেশের কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে রাশিয়ার ভ্যাকসিন উৎপাদনের প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়েও রাশিয়া ইতিবাচক সাড়া দিয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়। এর আগে, চলতি মাসের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে তাদের টিকার ট্রায়াল পরিচালনার জন্য রাশিয়াকে অনুরোধ করেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা আবিষ্কারের পথে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় থাকা বিশ্বের নয়টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটির সঙ্গে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বলে বুধবার জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এই টিকাগুলো থেকে সঠিক টিকা, সঠিক সময়ে পেতে চাই আমরা।’

সভায় জাভারভ জানান, স্পুটনিক-৫ ইতিমধ্যে ছয় দেশে ক্লিনিকাল ট্রায়াল চালিয়েছে এবং ৪০ হাজার নাগরিক এ ভ্যাকসিন নিয়েছেন।বিডি প্রতিদিন, যুগান্তর

  • সর্বশেষ