শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলো সিআইডি

সুজন কৈরী : [২] রাজধানীর গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের হওয়া মামলার তদন্ত শেষে অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানসহ ৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত অন্যরা হলেন- মো. আক্তারুজ্জামান, মো. রোমান, মো. আরিফুর রহমান ওরফে সীমান্ত আরিফ, চৌধুরী গোলাম মাওয়ালা ওরফে শাওন এবং ইয়াংসিক লি।

[৩] সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিসানুল হক বলেন, অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অবৈধভাবে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ ও দেশি-বিদেশি মুদ্রা পাচারের উদ্দেশ্যে রাখার দায়ে ২০১৯ সালের ২ অক্টোবর রাজধানীর গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সেলিম প্রধানসহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা (নম্বর-৪) দায়ের করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. শহিদুল ইসলাম খান তদন্ত শুরু করেন। তদন্তে অভিযোগের সত্যতা পান তিনি। বৃহস্পতিবার অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা।

[৪] এএসপি জিসানুল হক আরও জানান, অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অবৈধভাবে উপার্জিত টাকার পরিমাণ ১৩ কোটি ২৮ লাখ ৮৯ হাজার ১৪৬ টাকা। এই টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। এর আগে ঘটনার সময় ২৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা এবং বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা (বাংলাদেশি টাকায় আনুমানিক ৭০ লাখ টাকা) অভিযানে র‌্যাব উদ্ধার করে। উদ্ধার হওয়া সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।

[৫] সিআইডির ওই কর্মকর্তা আরও জানান, মামলাটি তদন্তকালে সেলিম প্রধানের ৬ কোটি টাকার ২টি চেক উদ্ধারসহ ৯টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও থাইল্যান্ডে তার একটি বাগান বাড়ির সন্ধান পাওয়া যায়। এছাড়া মামলায় অভিযুক্তদের ৮৩টি ব্যাংক একাউন্টের তথ্য সংগ্রহ এবং ফ্রিজ করা হয়েছে। তবে এ বিষয়ে আলাদাভাবে অনুসন্ধান করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়