শিরোনাম
◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত ◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আরমান কবীর: [২] টাঙ্গাইলে ১০০ বোতল ফেন্সিডিলসহ আব্দুস সাত্তার (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন। এ সময় মাদক বিক্রির ৪৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।

[২] গ্রেপ্তারকৃত আব্দুস সাত্তার টাঙ্গাইল পৌর এলাকার কাজীপুর দক্ষিণপাড়া এলাকার শুকুর মাহমুদের ছেলে।এ ঘটনায় আরও দুই আসামি পলাতক রয়েছে।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে এসআই প্রতিমা রানী তরফদার ও এএসআই মফিজুল ইসলাম আব্দুস সাত্তারের বাড়িতে অভিযান চালান।

[৪] অভিযান টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাত্তারকে গ্রেপ্তার করা হলেও আরও দুই আসামি পালিয়ে যায়। তার ঘরের খাটের নিচে এসময় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়।

[৫] প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,আব্দুস সাত্তারের নামে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

[৬] টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ