শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাবার জন্য স্থায়ী জায়গা খোঁজা হচ্ছে : আইজিপি

ইসমাঈল ইমু: [২] গ্র্যান্ডমাস্টারে ভরা দেশে দাবার বড় কোনো আয়োজন করতে জায়গা ভাড়া করতে হয়। জায়গার সংকটে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা করতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ দাবা ফেডারেশনকে। পুরনো জাতীয় ক্রীড়া পরিষদের ছোট্ট অফিসের একটা ছোট্ট রুমেই আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন হয় খুব সাদামাটাভাবে। এই জায়গা সংকট থেকে মুক্তি পেতে চায় ফেডারেশন।

[৩] রাজায় রাজায় বুদ্ধির যুদ্ধের এই রাজকীয় খেলা একটা ছোট্ট কক্ষের মধ্যে আটকে রাখতে চায় না ফেডারেশন। আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনে জায়গা ভাড়া না করে একটা বড় জায়গার সন্ধানে নেমেছে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তা।

[৪] ইতোমধ্যে জায়গার সন্ধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসেছে ফেডারেশন। বৃহস্পতিবার বিকেলে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র ক্যাম্পাসে জয়তু শেখ হাসিনা অনলাইন দাবা প্রতিযোগিতা উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়