শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পে বড় ধরনের সমস্যা নেই : রেলমন্ত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি: [২] নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রকল্পে রেলের কাজ চলছে সেটির ব্যাপারে সড়ক নতুন ধরনের কনডিশন (শর্ত) দিয়েছে, কিন্তু সড়ক বিভাগ এখনও ডিজাইন দেইনি। যেহেতু এটি ইঞ্জিনিয়ারিং সংশয়, আমাদের এক্সপার্ট আছে, তারা এটি নিয়ে বসবে। যদি নকশা কিংবা ইঞ্জিনিয়ারিং মতানৈক্য হয় তবে আশা করছি তারাই এটি পুনঃসংশোধন করতে পারবে। সেতু বিভাগ ও রেল বিভাগের কাছে ডিজাইন চাওয়া হয়েছে। তারা ডিজাইন দিলেই পুনঃসংশোধন করা হবে।

[৩] বৃহস্পতিবার পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

[৪] পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এটি একটি জাতীয় প্রকল্প। কিন্তু সংশয় যেটি দেখা দিয়েছে- এ রকম আরও দেখা দিতে পারে। পৃথিবীর যেকোনো প্রকল্পেই এমন হতে পারে। তবে এখনও নকশা চূড়ান্ত হয়নি, আমাদের কাছে সময় আছে। যেহেতু এটি নিয়ে প্রশ্ন উঠছে তাই উচ্চতর পর্যায়ে আলোচনা করে অবশ্যই সমাধান করা হবে। প্রয়োজনে সকল ইঞ্জিনিয়ার একত্রিত করা হবে এবং স্যাটেল করা হবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়