শিরোনাম
◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরপত্র মূল্যায়ন ছাড়া পরীক্ষার্থী পাস করানোয় বহিষ্কার ২ কর্মকর্তা

শরীফ শাওন: [২] এইচএসসি (বিএম) পরীক্ষায় পাশ করানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) শীর্ষ দুই কর্মকর্তাকে বহিস্কার করেছে শিক্ষা মন্ত্রণালয়। বহিষ্কৃতরা হলেন, পরীক্ষা নিয়ন্ত্রক সুশীল কুমার পাল ও উপপরীক্ষা নিয়ন্ত্রক শামসুল আলম।

[৩] বুধবার কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, এই দুই কর্মকর্তা ২০১৯ সালের উল্লিখিত পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়ন না করে শিক্ষার্থীদের ফল প্রকাশ করেন। বিষয়টি প্রমাণিত হয়েছে।

[৪] বিটিইবি’র তদন্তে এই দুই কর্মকর্তা ছাড়াও বোর্ডের আরো ৬ কর্মকর্তাসহ ৪ শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে জালিয়তির প্রমাণ মিলেছে। তারা এইচএসসি ছাড়াও এসএসসি পরীক্ষায় একাধিক বছর এ ধরনের জালিয়াতি করেছেন।

[৫] তদন্ত প্রতিবেদনে কম্পিউটার সেলের প্রধান সিস্টেম অ্যানালিস্ট সামসুল আলম, তিন সহকারী প্রোগ্রামার মোহাম্মদ হাসান ইমাম, মোহাম্মদ শামীম রেজা ও ওমর ফারুক, দুই কম্পিউটার অপারেটর আল আমিন ও আতিকুর রহমানের নাম রয়েছে।

[৫] ২০১৯ সালের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জালিয়াতি করে ১২৮ শিক্ষার্থীকে পাস করানো হয়েছে। চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী নবম শ্রেণিতে লেখাপড়াই করেনি। অথচ সরাসরি এসএসসি পাস করানোর ব্যবস্থা করে দেয় প্রভাবশালী সিন্ডিকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়