শিরোনাম
◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় আয়ুষ্মান

মুসফিরাহ হাবীব: [২] টাইম ম্যাগাজ়িনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। ভারত থেকে তিনিই একমাত্র অভিনেতা, যিনি এ বছর এই সম্মান পেলেন।

[৩] ইনস্টাগ্রামে ভক্তদের তথ্যটি জানিয়ে আয়ুষ্মান লিখেছেন, “টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ পেয়েছে। আমি এই দলে জায়গা পেয়ে সম্মানিত।”

[৪] চার বছর ধরে অন্য ধরনের কনটেন্ট তুলে এনেছেন আয়ুষ্মান, যেগুলো বক্স অফিসে তাকে সাফল্য এবং দর্শকের ভালবাসা দুটোই দিয়েছে। ‘অন্ধাধুন’, ‘ড্রিম গার্ল’, ‘বধাই হো’ এবং ‘আর্টিকল ফিফটিন’ প্রতিটি ছবিতেই ছক ভেঙেছেন তিনি।

[৫] এ ব্যাপারে নিজের অভিব্যক্তি তুলে ধরে আয়ুষ্মান বলেন, ‘‘শিল্পী হিসেবে আমি সব সময়ে চেষ্টা করতাম এমন কাজ করতে যা দর্শকের মনে পজ়িটিভ চিন্তাভাবনা আনবে। সমাজে বদল আনার ক্ষমতা কিন্তু সিনেমার রয়েছে। টাইম ম্যাগাজ়িনের এ স্বীকৃতি আমাকে আরও উৎসাহিত করল।” ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্তেরা অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন।

[৬] ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন আয়ুষ্মান খুরানা। এরপর ‘দম লাগাকে হ্যায়সা’, ‘বেরেলি কি বারফি’,‘আর্টিকেল ফিফটিন,‘ড্রিম গার্ল’সহ আরও অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। ‘আন্ধাধুন’ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন তিনি।

  • সর্বশেষ