শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসার জীবনের ‘৬’ বছর পূর্ণ করলেন মুশফিকুর রহিম

রাহুল রাজ : [২] বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংসার জীবনের ছয় বছর পূর্ণ করেছে মুশফিকুর রহিম এবং জান্নাতুল কিফায়াত মন্ডি দম্পতি।

[৩] নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন মুশফিক। সেখানে স্ত্রীকে উদ্দেশ্য করে মুশফিক লিখেন, “আলহামদুলিল্লাহ, হ্যাপি সিক্সথ ম্যারেজ এনেভার্সারি টু মাই লাভ। সম্ভবত আমি একজন নিখুঁত স্বামী কিংবা খাঁটি একজন মানুষ নই।”

[৪] “তবে এটা নিশ্চিত একটি বিষয় আমি তোমাকে বলতে চাই যে, ‘পৃথিবীর সবকিছুর চেয়ে আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি।আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, ইনশাআল্লাহ আমরা একসঙ্গেই সুখে বসবাস করতে পারবো এবং একসঙ্গেই পৃথিবী ছেড়ে চলে যাবো। শুধু তাই নয়, ইনশাআল্লাহ বেহেস্তেও আমরা একসঙ্গে থাকতে পারবো দু’জন।’ -যোগ করেন তিনি।

[৫] ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুশফিকুর রহিম। এর আগে ২০১৩ সালের ২৬ অক্টোবর মন্ডির সঙ্গে আংটি বদল করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুশফিকের স্ত্রী জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়