শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূইফোর কোন আহবায়ক কমিটি মেনে নেবে না শ্রীনগর উপজেলা ছাত্রদল

রেজাউল করিম: শ্রীনগর উপজেলায় ভূইফোর কোন আহবায়ক কমিটি মেনে নেবেনা বলে ঘোষণা দিয়েছে শ্রীনগর উপজেলা ছাত্রদল। বুধবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রদলের ত্যাগী ও মামলা-হামলার শিকার প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের হারানো গনতন্ত্র পুনুঃরুদ্ধার করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশ ব্যাপী ছাত্রদলকে ঢালাও ভাবে সাজাতে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক টিম ও জেলা ছাত্রদল দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে থাকা,দীর্ঘ সময় বিদেশে রয়েছেন এমন কাউকে কমিটির আহবায়ক করা হচ্ছে।

নেতা কর্মীরা এসময় হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগের সাথে আতাতকারী ও যোগ্যতা বিবেচনা না করে বিএনপির উপর মহলের কোন নেতার আত্বীয়কে আর্থিক লেনদেনের মাধ্যামে কমিটির আহবায়ক নির্বাচন করা হলে তা হবে আত্বঘাতি।

কেন্দ্রীয় ছাত্রদলকে আমরা বলতে চাই এখানে আশ্রাফুল শুভ প্রধানমন্ত্রী বিরুদ্ধে কটুক্তি ও রাজপথে অগ্রণী ভূমিকা রাখার অপরাথে প্রায় ৬ মাস ধরে কারাগারে রয়েছে। এছাড়া আরিফ হোসেন বাবু মোল্লা রাজনৈতিক ৩ টি মামলায় দুইবারে ৫১ দিন কারাবরন করেছে, আরিফ চৌধুরী ২টি মামলায় ২ মেয়াদে ২ মাস জেল খেটেছে। রিয়াদের বিরুদ্ধেও মামলা রয়েছে।
আমরা বলতে চাই ত্যাগী, পরিশ্রমীদের বাদ দিয়ে অযোগ্যদের দিয়ে কোন কমিটি হলে আমরা শ্রীনগর উপজেলা ছাত্রদল তা প্রতিহত করবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক প্রার্থী আরিফ হোসেন বাবু মোল্লা,সরকারী শ্রীনগর কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আরিফ চৌধুরী, সাবেক সহ সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন জেমস, সৈকত, নয়ন,ফেরদৌস,জাবির , লিংকন প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়