শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মুম্বাইয়ের কাছে ৪৯ রানে বড় ব্যবধানে হেরেছে কলকাতা

রাহুল রাজ: [২] ইতিহাস কথা বলে। এর আগেও ২৫ বার দেখা হয়েছে এই দুই দলের। ১৯ বার জিতেছে মুম্বাই। শাহরুখ খানের দল মাত্র ৬ বার জিতেছে। আবারও নিজেদের জয়ের পাল্লা ভারি করল মুম্বাই।

[৩] ১৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাজ ঘরে আসা যাওয়াতে ব্যস্ত ছিল কলকাতার ব্যাটসম্যানেরা। ৯ উইকেট হারিয়ে কলকাতা ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৪৬ রানই তুলতে সক্ষম হয়েছিলো। পিটার কমেন্স ৩৩ ও অধিনায়ক কার্তিক ৩০ রান যোগ করতে পেরেছিলো।

[৪] এর আগে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রোহিত শর্মার আইপিএলের ৩৪ তম অর্ধশত রানের দিনে কলকাতার সামনে জয়ে লক্ষ্য দাঁড়ায় ১৯৬।

[৫] মুম্বাইয়ের পক্ষে রোহিত শর্মা ৮০ এবং সূর্য কুমার যাদবের ব্যাট থেকে আসে ৪৭ রান।

[৬] ম্যাচ সেরা নির্বাচিত হন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়