শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে আট বছরের শিশুর নামের শ্রম আদালতে মামলা

মঈন উদ্দীন: [২] গত ২৪শে মার্চ রাজশাহীর শ্রম আদালতে এই মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক। রাজশাহীর নওহাটা বাজারে শুক্রবার দোকান খোলার অপরাধে একইসাথে ছেলে ও বাবার নামে এই মামলা হয়েছে। বর্তমানে শিশু ও শিশুটির বাবা আদালতে হাজির হয়ে জামিনে রয়েছেন। শিশুটির নাম জোবায়ের। বাবার নাম জনাব আলী। তাদের রাজশাহীর পবার নওহাটা বাজারে ‘ জে বার্মিজ সুজ’ নামে একটি জুতার দোকান রয়েছে।

[৩] খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ মার্চ সন্ধ্যায় পবা উপজেলার নওহাটা বাজারের ‘জে বার্মিজ সুজ’ দোকানের মালিক জনাব আলীর কাছে রাজশাহীর শ্রম আদালতের দুটি সমন আসে। সেখানে বাবা-ছেলের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬–এর ৩০৭ ধারার অপরাধ করার অভিযোগ আনা হয়।

[৪] পরে আইনজীবীর মাধ্যমে জনাব আলী জানতে পারেন যেকোনো এক শুক্রবারে তাঁর দোকান খোলা ছিল সেই অপরাধেই হয়েছে মামলা। আর দোকানের সাইনবোর্ডে ছেলের ছবি ও নাম থাকায় আসামী হয়েছে সেও। শিশুটির বাবা জনাব আলী জানান, দোকান খোলার অপরাধে মামলা হলে আমার নামে হবে। কারণ অপরাধ আমার। আমার দোষ আমি স্বীকার করছি। শিশুটির নামে কেন এই মামলা হবে।

[৫] মার্কেটের অন্যান্য ব্যবসায়ী ও দোকান মালিকদের অভিযোগ, মাঠ পর্যায়ে না গিয়েই এমন ভুলভাল রিপোর্ট তৈরী করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক। নওহাটা বাজারেও ৯৩০ টি দোকানের মধ্যে ২০ থেকে ২৫ টির নামে মামলা হয়েছে। তারা এসে বলে টাকা না দিলে মামলা হবে। এদিকে শ্রম আদালতের আইনজীবী এস আলম জানান, যেহেতু শিশু জোবায়ের দোকানের মালিক বা পরিচালক কোনটিই নয় তাই শুধু সাইনবোর্ডে ছবি ও নাম থাকায় তার বিরুদ্ধে মামলা হতেই পারে না।

[৬] এব্যাপার কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহীর উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান ভুইয়া বলছেন, এটি সংশ্লিষ্ট পরিদর্শকের ভুল। তাই শিশুটির মামলা প্রত্যাহরের বিষয়ে তারা আন্তরিক। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ