শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রশাসনের শাটডাউন এড়াতে রিপাবলিকান উত্থাপিত বিল পাস করলো মার্কিন কংগ্রেস

আসিফুজ্জামান পৃথিল: [২] এতে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্র সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাবার আর কোনও সম্ভাবনা থাকলো না। এটি পাস না হলে এ মাসের শেষ দিকে শাটডাউন দেখা দিতে পারতো। ডেমোক্রেট নিয়ন্ত্রিত হাউজ এই বিলটি ৩৫৯-৫৭ ভোটে পাস করে। এনবিবিস

[৩] এক বিবৃতিতে স্পিকার ন্যান্সি পেলোসি এই বিলটিকে সাধুবাদ জানিয়েছেন। কিছুদিন আগেই এই ব্যাপারে তার সঙ্গে রিপাবলিকান নেতৃত্ব ও মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন ম্যুচিনের একটি চুক্তি হয়। এই চুক্তির ফলে দরিদ্র পরিবারগুলো নিউট্রেশন বেনিফিট পাবেন, কৃষকরা পাবেন সহায়তা এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প তহবিল পাবে। ফক্স

[৪] বিবৃতিতে পেলোসি বলেন, আমরা সিআর এর ব্যাপারে কেন্দ্র সরকারের সঙ্গে একটি চুক্তি করেছি। এর ফলে ক্ষুধার্থ স্কুলপড়ুয়া ও তাদের পরিবারগুলো ৮০০ কোটি ডলারের নিউট্রেশন অ্যাসিস্টেন্স পাবে। এটি কমোডিটি ক্রেডিট কর্পোরেশনগুলোর দায়বদ্ধতা বাড়াবে। সুবিধা পাবেন কৃষকরা।
ৃও
[৫] পাসকৃত বিল এবার সিনেট গেছে। সিনেট সংখ্যাগরিষ্ঠ দলনেতা মিচ ম্যাককনেল বলেছেন, তারা বৃহত্তর স্বার্থে ন্যান্সি পেলোসির সঙ্গে কাজ করেছেন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়