শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ছাত্রলীগ নেতা বহিষ্কার

কায়সার হামিদ মানিক: [২] জমির বিরোধ নিয়ে দুইপক্ষের সৃষ্ট ঘটনায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়ার অভিযোগে কক্সবাজার শহর ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। তার নাম রিদুয়ান আলী সাজিন। সে ৩ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

[৩] মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণের ছবিটি ভাইরাল হওয়ার পরই সাজিনকে বহিষ্কার করা হয়েছে রাতেই।

[৪] কক্সবাজার শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল রিপন ও সাধারণ সম্পাদক শাকিল আজমের যৌথ স্বাক্ষরে রিদুয়ান আলী সাজিনকে বহিস্কার করা হয়েছে।

[৫] তারা জানিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার শহর শাখার আওতাধীন ৩ নং ওয়ার্ডের সভাপতি রিদুয়ান আলী সাজিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সংগঠন থেকে 'সাময়িক বহিষ্কার' করা হল। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ