শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬৬, সুস্থ ২১৬৩

মহসীন কবির : [২] বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে কোভিড শনাক্তের ২০০তম দিনে ১০২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫০ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১১.৭৭ শতাংশ।  মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.৯১ শতাংশ।

[৩] এখন পর্যন্ত ১৮ লাখ ৬২ হাজার ৬৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৫০৪৪ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৪৬ হাজার ৫৩৮ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১৬ হাজার ১৮১ জন।

[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪.৬৪ শতাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়