শিরোনাম
◈ ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান, সমঝোতা না অনিশ্চয়তা? ◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে ‘রোহিঙ্গাদের কম মৃত্যু’তে হপকিন্সের বিজ্ঞানীদের বিস্ময়

দেবদুলাল মুন্না: [২] বিজ্ঞানীরা জানান, তাদের ধারণা ছিল বাংলাদেশের এ অঞ্চলে বেশি মারা যাবে কোভিড ভাইরাসে। কিন্তু তাদের অনুমান মিথ্যা হওয়ায় বেশি প্রশ্নের জন্ম দিচ্ছে। হপকিন্সের সংবাদ বিষয়ক ওয়েবসাইটে বুধবার রোহিঙ্গা ক্যাম্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

[৩] রোহিঙ্গা ক্যাম্পে কোভিডের সংক্রমণ প্রতিরোধের জন্য সেই মার্চ থেকে পরিকল্পনা করেন ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের বিজ্ঞানী পল স্পিগেল এবং ইন্টারন্যাশনাল হেলথ অ্যান্ড এপিডেমিওলজির শন ট্রুইলোভ। ট্রুইলোভ তার আগের একটি গবেষণায় দেখেছেন, বাংলাদেশের অন্য অঞ্চলের চেয়ে রোহিঙ্গা ক্যাম্পে কোভিড সংক্রমণের সম্ভাবনা বেশি।

[৪] আশ্রয় কেন্দ্রের ঝুঁকি সম্পর্কে ধারণা পেতে বিজ্ঞানীরা রোহিঙ্গা ক্যাম্পের ডেমোগ্রাফিক্স অনুসারে সংক্রমণের একটা মডেল তৈরি করেছিলেন। পল স্পিগেল এই ফলাফল জাতিসংঘের সঙ্গে শেয়ার করেছিলেন।

[৫] জনস হপকিন্স সেন্টারের গবেষক ট্রুইলোভ হপকিন্স মেডিক্যাল নেট’কে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে তরুণদের সংখ্যা বেশি। তাই হয়তো সমস্যা কম। তবে কেন কম মারা গেলো এনিয়ে আমরা আবার গবেষণা করতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়