শিরোনাম
◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্ট সাহেদসহ পাঁচ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইসমাঈল ইমু: [২] বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, দুর্নীতি দমন কমিশন গঠিত তিন সদস্যের অনুসন্ধান টিমের অভিযোগ অনুসন্ধান শেষে কমিশনের অনুমোদনক্রমে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন দুদক উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।

[৩] মামলার আসামিরা হলেন, মো. সাহেদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম।

[৪] মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়নবিহীন রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর করেছেন।

[৫] মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সম্পাদন ও সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার কথা থাকলেও তারা প্রতিটি টেস্ট বাবদ সাড়ে তিন হাজার করে মোট এক কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও আরও কয়েকটি আভিযোগ আনা হয়েছে মামলাটিতে। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ