শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থী নীলা হত্যা: অভিযুক্ত মিজানের সহযোগী গ্রেপ্তার

এম এ হালিম: [২] সাভারে চাঞ্চল্যকর নীলা রায় নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত মিজানুরের সহযোগীকে পালানোর সময় গ্রেফতার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মানিকগঞ্জের আরিচাঘাট এলাকা থেকে ফেরী পারপারের সময় তাকে গ্রেফতার করে পুলিশ।

[৪] গ্রেফতার সেলিম পালোয়ান (২৮) বাগেরহাট জেলার হাফেজ পালোয়ানের ছেলে। সে সাভারের ব্যাংক কলোনী এলাকায় পরিবারের সাথে বসবাস করতো।

[৫] পুলিশ জানায়, সাভারে চাঞ্চল্যকর নীলা হত্যাকান্ডের ঘটনার পরদিন ২১ সেপ্টেম্বর নিহতের বাবা নারায়ণ রায় মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহারসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এরপর থেকে পলাতক ছিলেন আসামিরা। সবশেষ মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত মিজানের সহযোগী সেলিমের অবস্থান সনাক্ত হয় পুলিশ। পরে মানিকগঞ্জের আরিচাঘাট এলাকায় ফেরী পারাপারের সময় তাকে গ্রেফতার করা হয়।

[৬] সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নীলা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মিজানুরের সহযোগী সেলিমকে পালানোর সময় গত রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সেলিম অভিযুক্ত মিজানুরের সহযোগী। হত্যার রহস্য উদঘাটনে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ