শিরোনাম
◈ ইরানের ১০০ বিলিয়ন ডলার যেসব দেশে আটকে আছে! ◈ অর্থনীতিতে ইতিবাচক ধারা, বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ◈ দূষণকারীদের রেহাই নেই, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা: সংসদে পরিবেশমন্ত্রী ◈ ঢাকা মহানগরের খাসজমি বরাদ্দের সুযোগ নেই: সংসদে ভূমিমন্ত্রী ◈ কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে শিগগিরই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ◈ ‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ◈ 'দুই দিন পানিতে ভাসছি'- আন্দামান সাগর থেকে বেঁচে ফেরা ব্যক্তির অভিজ্ঞতা ◈ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, শূন্য পদের তথ্য চেয়ে মন্ত্রণালয়ের চিঠি ◈ বিশ্বকা‌পে নেইমার ইস‌্যু‌তে ব্রাজিল প্রেসিডেন্ট লুলার দ্বারস্থ ‌কোচ আনচেলত্তি ◈ জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মহামারীর মধ্যে সুপার কাপে ২০ হাজার দর্শকের ঝুঁকি নিচ্ছে উয়েফা

স্পোর্টস ডেস্ক : [২] কোভিড -১৯ মহামারীর মধ্যে উয়েফা সুপার কাপের ম্যাচে ২০ হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে উয়েফা। কঠিন এই সময়ে আয়োজকদের এমন সিদ্ধান্ত ‘বড় বিপদ’ ডেকে আনতে পারে বলে মনে করছেন হাঙ্গেরির এক মহামারী বিশেষজ্ঞ।

[৩] হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৃহস্পতিবার উয়েফা সুপার কাপের লড়াইয়ে মুখোমুখি হবে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন মিউনিখ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া।

[৪] বায়ার্ন ও সেভিয়ার এই ম্যাচে নবনির্মিত পুসকাস অ্যারেনায় গ্যালারির এক তৃতীয়াংশ দর্শকে পূর্ণ থাকবে। সব রকমের সুরক্ষা সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে উয়েফা।

[৫] তবে হাঙ্গেরিয়ান মেডিকেল চেম্বারের পরামর্শদাতা আন্দ্রাস সিসিলেক মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, দর্শকের উপস্থিতিতে ম্যাচ আয়োজনে এর চেয়ে ‘খারাপ সময়’ আর হতে পারে না। কারণ ইউরোপ এখন করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ধাক্কা সামাল দিচ্ছে, হাঙ্গেরিতে প্রতিদিন আক্রান্ত হচ্ছে ৬০০ এর বেশি মানুষ।

[৬] স্টেডিয়ামে দর্শকদের আলাদা রাখা সম্ভব নয়। তারা ম্যাচের আগে-পরে জড়ো হবে। গণপরিবহন, স্টেডিয়ামের প্রবেশপথ, আসন, টয়লেট, উদযাপন সবখানেই সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকছে। - গোল ডটকম/ বিডিনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়