শিরোনাম
◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় ৩ লাখ টাকা বিল বাকি, মর্গে পড়ে আছে অভিনেত্রী মিনু মমতাজের লাশ

বিনোদন ডেস্ক : [২] কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী মিনু মমতাজ। মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

[৩] মঙ্গলবার সন্ধ্যায় গ্রীন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানায়, জয়নব হাবিব ওরফে মিনু মমতাজ দুপুরে মারা গেলেও তার মরদেহ পড়ে আছে হাসপাতাল মর্গে।

[৪] হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ৩ লাখ টাকা বিল বাকি আছে হাসপাতালে। বিল পরিশোধ করতে হবে শুনেই তার সন্তানরা কেউ আসছেন না। এমনকি শোবিজসংশ্লিষ্ট কোনো সংগঠনও যোগাযোগ করেনি এ অভিনেত্রীর ব্যাপারে খোঁজ নিতে।

[৫] হাসপাতালটির কাস্টমার কেয়ার থেকে মনিরুজ্জামান বলেন, 'গত ৪ সেপ্টেম্বর উনাকে হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি করা হয়। টেস্ট করা হলে করোনা পজিটিভ আসে। এরপর তাকে করোনা ইউনিটে বিশেষ চিকিৎসা দেয়া হয়েছে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। চিকিৎসা বাবদ মোটা অংকের বিল বাকি। সেটা পরিশোধ করা নিয়ে ঝামেলা হচ্ছে। বিষয়টা বেদনাদায়ক। তবে উনার আত্মীয়স্বজনরা যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে। আমরাও বিল কাটছাঁট করে মিনু মমতাজের মরদেহ আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করছি।'

[৬] প্রসঙ্গত, কয়েক দশক ধরে টিভি নাটকে নিয়মিত অভিনয় করেছেন মিনু মমতাজ। অনেক সিনেমায়ও কাজ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি ও চোখের সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসার জন্য গত বছর ৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়