শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

সৌরভ ঘোষ: [২] কাঠমিস্ত্রি হত্যা মামলায় করিম মিয়া (২৫) নামে আরেক কাঠমিস্ত্রিকে মৃত্যুদন্ড দিয়েছে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এই রায় দেন।

[৩] মামলার বিবরণে জানা যায়, কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপার দক্ষিণ মরাকাটা গ্রামের কাছুয়া মামুদের পূত্র করিম মিয়ার সাথে কাঠমিস্ত্রির কাজ করতো একই এলাকার আবেদ আলীর পূত্র আদম আলী (১৯)।

[৪] ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদম আলী করিমের কাছে পাওনা টাকা চাইতে গেলে ঝগড়ার এক পর্যায়ে বাটাল দিয়ে আদম আলীর পেটে ও কপালে আঘাত করে করিম মিয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর নিহতের বাবা আবেদ আলী কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আদালত মামলার একমাত্র আসামি করিম মিয়াকে মৃত্যুদন্ডের আদেশ দেন।

[৫] রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রুহুল আমিন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়