শিরোনাম
◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড ভ্যাকসিন ট্রায়ালের জন্য সেচ্ছাসেবীদের তালিকা তৈরি করবে হাসপাতালগুলো

লাইজুল ইসলাম : [২] আইসিডিডিআরবি’র সূত্র বলছে এমাসেই শুরু হতে পারে চীনা প্রতিষ্ঠাণ সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের কোভিড ভ্যাকসিন ট্রায়াল। এরজন্য প্রয়োজন সেচ্ছাসেবী। যারা এই ট্রায়ালে অংশ গ্রহণ করবেন। স্বাস্থ্য সেবাকর্মীদের মধ্যে দুই ভাগ করা হবে। এক ভাগকে দেয়া হবে ভ্যাকসিন। আরেক ভাগ কিছুই পাবে না। তবে এ বিষয়ে তারা কিছুই জানতে পারবে না। চার হাজার দুইশত স্বাস্থ্য সেবাকর্মীর ওপর চলবে এই ট্রায়াল।

[৩] ট্রায়াল পরিচালিত হবে একটি বেসরকারি ও ৫টি সরকারি হাসপাতালের কর্মীদের ওপর। এরমধ্যে হলি ফ্যামিলি বেসরকারি হাসপাতাল। ঢাকা মেডিকেলের দুইটি ইউনিট। সব মিলিয়ে ৭টি হাসপাতালে চলবে ট্রায়াল। নির্ধারিত হাসপাতালগুলোর চিকিৎসক, নার্সসহ অন্যান্য সেবাকর্মীদের নিয়ে ট্রায়াল।

[৪]  হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মাদ মোরশেদ জানান, আইসিডিডিআরবি’র কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা ৫ সদস্য বিশিষ্ট একটি অভ্যন্তরীণ কমিটি করেছি। যারা ট্রায়ালের বিষয়ে সিদ্ধান্ত নিবে। তাছাড়া এখন এই হাসপাতালটি নন-কোভিড ঘোষনা করা হয়েছে। কাজও করছে নন-কোভিড হাসপাতাল হিসেবে।

[৫] পরিচালক আরো বলেন, আমাদের কতজন চিকিৎসক, কতজন নার্স ও অন্যান্যরা অংশ নেয় সেটা দেখার বিষয় রয়েছে। তারাই বা কিভাবে এই ট্রায়াল চালাবে তাও আমাদের দেখতে হবে। তাই আমরা সব বিষয়ে নজর নিয়েই ট্রায়ালে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিবো।
জানাগেছে, অন্যান্য হাসপাতালের এ বিষয়ে একটি করে কমেটি গঠন করা হয়েছে। তাদের মাধ্যমে সেচ্ছাসেবীরা অংশগ্রহণ করবে ট্রায়ালে। তবে এখনো কোনো হাপাতালেই কোভিড ভ্যাকসিন ট্রায়েলের বিষয়ে সেবাকর্মীদের তালিকা তৈরি হয়নি।

  • সর্বশেষ