শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ◈ নুসরাতের বাড়িতে আগুন: পেট্রোল বোমা বা মানুষ বের না হওয়ার বিষয়ে চূড়ান্ত কিছু বলিনি ◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ আমাকে কাঠ দিয়ে বেধড়ক মেরেছে, মুক্তির পর জানালেন ভিপি নুর

সালেহ্ বিপ্লব: [২] ডাকসুর সাবেক ভিপি নূরকে নিয়ে নানা নাটকীয়তা ঘটেছে সোমবার রাতে। প্রথমে পুলিশ তাকে মৎস্য ভবন এলাকা থেকে কয়েক সঙ্গীসহ আটক করে। প্রায় দেড় ঘণ্টা পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে আবার তাকে নিয়ে আসে গোয়েন্দা পুলিশ। রাত পৌণে একটার দিকে ডিবি কার্যালয় থেকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

[৩] মুক্তির পরে ভিপি নুর বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম কিন্তু হঠাৎ পুলিশ কেন আমাদের ওপর হামলা করেছে সেটা বুঝতে পারিনি। রড, কাঠ এসব দিয়ে ফিল্মি স্টাইলে আমাদের উপর হামলা চালানো হয়।

[৪] তিনি বলেন, আমরা বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হই। আমি আগেও বলছি এদেশে বিচার নাই, আইনের শাসন নাই, গণতন্ত্র নাই। সুতরাং আমার বিচার হচ্ছে জনগণের কাছে। আমরা তো কোন অপরাধী না, আমরা ছাত্রনেতা। আমরা মার খেলাম, শার্ট ছিঁড়ে গেলো। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে চলে যাচ্ছিলাম। কোনো প্রকার উস্কানি ছাড়া পুলিশ কেন আক্রমণ করল তা বুঝতে পারিনি।  এও বুঝতে পারিনি কী কারণে আমাদের ধরে আনা হলো এবং আবার ছেড়ে দেয়া হলো। যেটা মনে হচ্ছে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য এটা করা হয়েছে।

[৫] ডিবি কার্যালয়ে নির্যাতন করা হয়েছে কিনা,  সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নুর বলেন, ডিবি কার্যালয়ে  খুব ভালো ব্যবহার পেয়েছি।  কিন্তু রাস্তাতেই তো পিটিয়ে আমাদের আধা-মরা  করেছে। রাস্তায় আনার সময়ই তো আমাকে মারছে। সিনেমার স্টাইলে জাম্প করে পুলিশ আমাকে কাঠ দিয়ে বেধড়ক মেরেছে। আমি বলেছি, নেতাকর্মীদের রেখে পালাবো না।

এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ।

 

  • সর্বশেষ