শিরোনাম
◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে চুরি সন্দেহে এক কর্মচারীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার – ২

রিয়াজুর রহমান : [২] চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় চুরি সন্দেহে মো. রমজান আলী রাসেল (২২) নামে এক কর্মচারীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে রিয়াজউদ্দিন বাজারের পানবাজারের ভেতরে আরাফাত স্টোর নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

[৩] নিহত রাসেল নগরীর আইস ফ্যাক্টরি রোডের বাসিন্দা আফাজ উদ্দিনের ছেলে। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায়। এ ঘটনায় দোকান মালিকের ভাইসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, দোকান মালিকের ছোট ভাই মো. আরমান (২৮) ও কর্মচারী মো. ইউনুস (৩৫)।

[৪] এ বিষয় সিএমপি'র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, দোকানে চুরি করেছে সন্দেহে সকাল থেকে রাসেলকে মারধর করেছে দোকান মালিক। পরে দুপুর আড়াই টার দিকে রাসেল মারা যায়। এ ঘটনায় দোকান মালিক আরমান ও আরেক কর্মচারী ইউনুসকে আটক করা হয়েছে।

[৫] পুলিশ জানায়, গুঁড়ো দুধসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান আরাফাত স্টোরের খালাসি শ্রমিক হিসেবে কাজ করতেন রাসেল। সোমবার দোকানে পণ্যের মজুদের হিসাব করলে গুঁড়ো দুধের কার্টন কম পাওয়া যায়।

[৬] দুপুরে রাসেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে গুদামে সালিশ ডাকা হয়। সেখানে রাসেলের বাবা-মাকেও ডেকে নেয়া হয়। এক পর্যায়ে রাসেলকে লাঠি দিয়ে বেদমভাবে মারধর করা হলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলের লাশ উদ্ধার করে।সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়