শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

গিয়াস উদ্দীন: [২] পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ (৫০) নামের এক শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শিক্ষকের মৃত্যুতে মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

[৩] নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদের বাড়ি চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া হাকিম নগর সুলতান সওদাগরের বাড়ি।

[৪] জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে সিএনজি করে নিজ বাড়িতে যাচ্ছিলেন তিনি। পটিয়া বিসিক শিল্প নগরীর পাশে গেলে একটি রিক্সাভ্যান হঠাৎ সিএনজির সামনে চলে আসলে সিএনজির চালক ব্রেক করলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কে উল্টে পরে। ঘটনাস্থলেই মাদ্রাসা শিক্ষক মারা যান। গাড়িতে থাকা অন্য ৪ জন গুরুতর আহত হন।

[৫] গাড়িতে থাকা নিহত মাদ্রাসার শিক্ষকের আপন চাচাত ভাই সুলতান আহমদ জানান, আমরা পটিয়া ডাক বাংলোর মোড় থেকে সিএনজিতে উঠি, গাড়িতে আমি এবং আমার চাচাত ভাই সহ আরও ৫ জন ছিলেন। গাড়িটি পটিয়া বিসিক শিল্প নগরীর পাশে গেলেই একটি রিক্সাভ্যান সামনে চলে আসে। চালক গাড়িটির ব্রেক করলে গাড়িটি উল্টে যায় । পরে আমরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৬] উল্লেখ্য নিহত মাওলানা আবুল কালাম আজাদ দীর্ঘ ৩৫ বছর ধরে পটিয়ার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্টান শাহ আমিরুল আউলিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তার মা বাবাও অনেক বছর আগে মারা যান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়