শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজফার হুসাইন: মার্কস ও গণিত

আজফার হুসাইন: ১৮৮১ সাল নাগাদ মার্কস গণিত নিয়ে প্রায় ১ হাজার পৃষ্ঠা লিখে ফেলেছিলেন। এই পৃষ্ঠাগুলো মার্কসের ম্যাথমেটিকাল ম্যানিউস্ক্রিপ্টস নামে পরিচিত। মার্কসের এই কাজের সন্ধান দিয়েছিলেন এঙ্গেলস নিজেই, ১৮৮৫ সালে প্রকাশিত তার বিখ্যাত অ্যান্টি ড্যুরিংথের ভূমিকায়। গণিত নিয়ে মার্কসের এই কাজের অংশবিশেষ অবশ্য ১৯৩৩ সালে রুশ ভাষায় প্রকাশিত হয় এবং ১৯৬৮ সালে ইয়ানোভস্কায়ার তত্ত্বাবধানে মার্কসের ম্যাথমেটিকাল ম্যানিউস্ক্রিপ্টসে পূর্ণ সংস্করণ চূড়ান্ত করা হয়। অংক নিয়ে মার্কস মেতে উঠেছিলেন বটে। শুরুতে মার্কস রাজনৈতিক অর্থনীতির প্রয়োজনেই গণিত অধ্যয়ন করেছিলেন এবং যাকে, ‘বাণিজ্যিক অংক’ বলা হয় তা দুর্দান্তভাবে রপ্তও করেছিলেন। মার্কসের জন্য রাজনৈতিক অর্থনীতিতে গণিতের প্রয়োগ প্রয়োজনীয় ছিলো।

তবে পরবর্তী সময়ে আলাদাভাবেই অর্থাৎ স্বাধীনভাবেই তিনি গণিত অধ্যয়ন শুরু করেন। দারুণভাবে ঝুঁকে পড়েন ‘ক্যালকুলাসের দিকে, যা নিয়ে তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেছেন কিংবা নোট নিয়েছেন ক্লান্তিহীনভাবে। কিন্তু কোন ‘ক্যালকুলাস’ যেহেতু বস্তুবাদী ডায়ালেকটিকস মার্কসের কাজের জ্ঞানতাত্ত্বিক ভিত্তি (যদিও ডায়ালেকটিকস কেবল সেটাই নয়), মার্কস বেছে নিয়েছিলেন ‘ডিফারেনশিয়াল ক্যালকুলাস’ যা নিয়ে তার ভাবনা তিনি লিপিবদ্ধ করে গেছেন। যেমন : তিনি লিখেছেন নিউটন ও লাইবনিজ নিয়েও। এছাড়া মার্কস কাঠামোগত বীজগণিতের ‘আলোকায়ন ধারার ঐতিহ্যকে চ্যালেঞ্জ করেছিলেন। আর ক্যালকুলাসের এলাকায় বিশেষভাবে উল্লেখ করতে হয় ভেরিয়েবেল ম্যাগনিচিউডের কথা, যাকে মার্কস প্রকৃতিতে বিরাজমান দ্বান্দ্বিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত দেখেছিলেন। গণিতের এই মার্কসকে আমরা খুব একটা চিনতে পারিনি। আশা করি, খুব শীঘ্রই এই মার্কসকে নিয়ে বিস্তারিতভাবে লেখা শুরু করবো। ফেসবুক থেকে

  • সর্বশেষ