শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুলতান মির্জা: প্রসঙ্গ পেঁয়াজের বিপরীতে ইলিশ রাজনীতি

সুলতান মির্জা: ইলিশ রপ্তানির সাথে পেঁয়াজ আমদানিকে জড়িয়ে যারা প্যাচাল করছেন, বিশ^াস করি তারা বাংলাদেশের মঙ্গলজনক কিছু চায় না। ইলিশের জায়গায় ইলিশ, পেঁয়াজের জায়গায় পেঁয়াজ। বাস্তবতা বুঝতে হবে, ভারতের অভ্যন্তরীণ মেটার কি সেটা আলোচনা করার যোগ্য ব্যক্তি আমি আমরা নই। রাষ্ট্র টু রাষ্ট্রের সম্পর্ক পেঁয়াজ দেওয়া পসিবল কিনা সেটা রাষ্ট্র টু রাষ্ট্র বুঝবে আমরা কথা বলার কেউ নই। তবে প্রাসঙ্গিক কয়েকটা ইনফো জানা দরকার যা নিয়ে আমরা কথা বলতে পারি। তার আগে জানতে হবে চলতি বছরের এই প্রান্তিকে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ এসেছে কতো টন? শুনলে চোখ আকাশে উঠতে পারে কিন্তু এটাই সত্যি যে চলতি বছরের এই ৮ মাসে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি হয়েছে প্রায় ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন। এই কথা বলার কোনো সুযোগ নেই ভারত একেবারেই আমাদের পেঁয়াজ দেয়নি বা দিচ্ছে না। যেখানে প্রতিবছর আমাদের দেশজ উৎপাদন চাহিদা পঁচে যাওয়া সব ক্যালকুলেট করার পরে সর্বমোট আমদানি করতে হয় প্রায় ৮ লাখ মেট্রিক টন পেঁয়াজ, সেখানে ইতোমধ্যে ভারত থেকে আমদানি করা হয়ে গেছে প্রায় ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ।

বাকি থাকে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন। এমন অবস্থায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে প্রাসঙ্গিক বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি কতো? গেলো ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে আমদানি করেছিল ৯২১ কোটি ডলারের পণ্য, বিপরীতে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে ১০৪ কোটি ডলারের পণ্য। যেখানে কথায় কথায় আমাদের দেশের এক শ্রেণির বুদ্ধিজীবী বা ফেসবুকার যারা ঘরে ভারতীয় টিভি চ্যানেল দেখতে দেখতে ভারতের মোটর সাইকেল চালিয়ে খোচা মারতে ছাড়ে না ভারতের সাথে বাণিজ্য ঘাটতির বিষয়ে আমাদের সরকারের সাফল্য নেই সেখানে চলতি বছর ভারতে আমাদের ইলিশ রপ্তানি কেন সমালোচনায় মুখর? যারা সমালোচনা করছে তারা কারা? তারা কি দেশের ভালো চায়? বাস্তবতা আমাদের যেমন আছে বাস্তবতা ভারতেরও নিশ্চই আছে। তারা তাদের উৎপাদিত পেঁয়াজ বা অন্যান্য দ্রব্য নিজের চাহিদা মিটিয়েই তো রপ্তানি করবে তাই না? আমরা কি ইলিশ মাছ না খেয়ে ভারতে রপ্তানি করছি? যেখানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে রেকর্ড ইলিশ মাছের উৎপাদন হচ্ছে সেখানে সেই মাছ বিক্রি করে যদি আমার বৈদেশিক মুদ্রা আসে তাহলে কার কি সমস্যা? ফেসবুক থেকে

  • সর্বশেষ