শিরোনাম
◈ ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই ◈ নির্বাচন ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির ◈ শানাকার রেকর্ড, বিশ্বকা‌পে ওমান‌কে ১০৫ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা ◈ আম্পায়ারের সাথে তর্ক করায় জরিমানা হ‌লো আফগান তারকা নবীর ◈ ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খান ◈ ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী ◈ পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বেসরকারিভাবে জয়ী ◈ বাংলাদেশ নারী ফুটবল দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে  ◈ ভোটের দিন দেশে অন্তত ৯ জনের মৃত্যু; খুলনায় বিএনপি নেতার মৃত্যু ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ ঢাকা-১৭ আসনের যে ৩ কেন্দ্রে হেরেছেন তারেক রহমান

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয় প্রকাশ: দুর্নীতিবাজ নাকি বিপ্লবী?

জয় প্রকাশ:  স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেক। তার শত কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। উনি স্বাস্থ্য অধিদপ্তরের একটি পাজেরো গাড়িতে চড়তেন। এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের আরও দুটি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন। একটি পিকআপ গাড়ি তিনি নিজের গরুর খামারের দুধ বিক্রি এবং মেয়ের জামাইয়ের পরিচালিত ক্যান্টিনের মালামাল পরিবহনের কাজে ব্যবহার করতেন। আরেকটি গাড়ি স্বাস্থ্য অধিদফতরে কর্মরত তার পরিবারের অন্য সদস্যরা ব্যবহার করতেন। রাজধানীতে ২টি সাততলা বিলাসবহুল ভবন আছে তার। যাতে মোট ২৪টি ফ্ল্যাট রয়েছে । আছে নির্মাণাধীন একটি ১০ তলা ভবন। ১০/১২ কাঠার প্লট রয়েছে । ৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্মও আছে। সব মিলিয়ে ড্রাইভার মালেকের শত কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। উনাকে আজ গ্রেপ্তার করা হয়েছে।
অনেকেই হয়তো বলবেন উনি দুর্নীতিবাজ। আসলেই কি তাই? উনি আসলে একজন বিপ্লবী। দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি শুধু সমাজ কিংবা অফিসের উঁচুতলার মানুষের জন্য এই ধারণা তিনি পাল্টে দিয়েছেন। নিপীড়িত জনগোষ্ঠীর মাঝে তিনি রাষ্ট্রীয় সম্পদের সুষম বন্টন করেছেন। আপাতত পারিবারিক দারিদ্র্য দূর করেছেন। সময় পেলে তিনি সকল দরিদ্রের, সকল নীচুতলার মানুষের মাঝে সম্পদের সুষম বন্টন করতেন। সেই সময়টুকু তিনি পেলেন না! ফেসবুক থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়