শিরোনাম
◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১২ মাঝিমাল্লা উদ্ধার, নিখোঁজ ৩

ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ১২ মাঝিমাল্লাকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

তবে এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।

পরে ভাসমান অবস্থায় রাত ৯টায় কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক ও লাবণী পয়েন্ট থেকে ১২ মাঝিমাল্লাকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত জেলেরা হলেন– চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার মো. আব্দুল নোমান (২১), একই এলাকার মো. সাইফুল ইমলাম (২২), কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলাম, চকরিয়ার নুর আলম ও মহেশখালীর নাছির উদ্দিন।

জীবিত উদ্ধার হওয়া জেলে সাইফুল ইসলাম জানান, রোববার সকালে এফবি মনোয়ারা নামের একটি ফিশিং ট্রলার কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্ট হয়ে সাগরে মাছ ধরতে যায়।
তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সন্ধ্যায় সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলারটি হঠাৎ ডুবে যায়। এসময় সাঁতার কেটে ও ভেসে সৈকতের নাজিরারটেক পয়েন্টে আসি।

এসময় ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ১২ জন মাঝিমাল্লা কূলে ওঠতে পারলেও ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানান উদ্ধারকৃত জেলে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, নিখোঁজ মাঝিমাল্লাদের উদ্ধার তৎপরতা চলছে। জীবিত উদ্ধার জেলেরা সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।যুগান্তর

  • সর্বশেষ