শিরোনাম
◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের জন্য বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে বিশিষ্টজনদের খোলা চিঠি

জেরিন আহমেদ: [২] অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের জন্য বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে টেক জায়ান্টগুলোকে খোলা চিঠি দিয়েছেন একদল এমপি, শিক্ষাবিদ এবং শিশু অধিকার আইনজীবী। চিঠিতে তারা লিখেছেন, আচরণমূলক বিজ্ঞাপন কেবল গোপনীয়তাই ক্ষুন্ন করে না বরং ‘সংবেদনশীল’ তরুণদেরকে অন্যায্য বিপণনের চাপে ফেলে দেয়।

[৩] বিবিসি প্রতিবেদন অনুযায়ী চিঠিতে গুগল, অ্যামাজন, অ্যাপল, ফেসবুক এবং মাইক্রোসফটের মতো জায়ান্টগুলোর প্রতি তারা এ আহ্বান জানান। অপরদিকে যুক্তরাজ্যে ১৩ বছরের কম বয়সী ৫০ লাখ শিশুর তথ্য অবৈধভাবে হাতিয়ে নিয়ে তা ব্যবহার করার অভিযোগ উঠেছে গুগলের মালিকানাধীন ইউটিউবের বিরুদ্ধে। ।

[৪] বিশিষ্টজনদের ওই চিঠিতে লেখা হয়েছে, ‘প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে এই মুহূর্তে বিজ্ঞাপনী-প্রযুক্তি সংস্থাগুলোর কাছে শিশুদের ৭৩ মিলিয়ন তথ্য রয়েছে, যাদের বয়স ১৩ বছরের কম। এটা সংশ্লিষ্ট আইনের লঙ্ঘন এবং অবজ্ঞা। শিশুদের ওপর মারাত্মকভাবে নজরদারি চালানো হচ্ছে এটা তারই প্রমাণ হাজির করছে।’

[৫] ১২ বছরের ‘কিশোর-কিশোরীদের’ লক্ষ্য করে ব্যক্তিগতভাবে বিজ্ঞাপন প্রদর্শনের কোনো যৌক্তিকতা নেই। ইন্টারনেটে সবচেয়ে শক্তিশালী কোম্পানি হিসেবে আপনারা ব্যবহারকারীর সুরক্ষা দিতে দায়বদ্ধ- বলছেন তারা।

[৬] চিঠিতে স্বাক্ষরকারী ২৩ জনের মধ্যে বিট্রিশ এমপি ক্যারোলিন লুকাস এবং ক্লিনিক্যাল মনোরোগ বিশেষজ্ঞ ডা. এলি হ্যানসনও রয়েছে। এর আয়োজন করেছে গ্লোবাল অ্যাকশন প্ল্যান— যারা দাবি তুলছেন অনলাইন বিজ্ঞাপন একজন গ্রাহকের স্বাধীনতাকে ক্ষুন্ন করে তাদেরকে অপ্রয়োজনীয় চাপের মধ্যে ফেলে দেয়। সূত্র: বিবিসি নিউজ , নিউজ ১৮

 

  • সর্বশেষ