শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোলাপ ফুলের ওপর বসে আছে নীল রঙের একটি সাপ

জেরিন আহমেদ: [২] সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, বিশ্বে নীল রঙের সাপ খুব বেশি নেই। তাই উজ্জ্বল নীল রঙের এই ব্লু পিট ভাইপারের ভিডিওটি সবার নজর কেড়েছে।

[৩] সামাজিক মাধ্যমে পোস্ট হওয়ার পর ভিডিওটি ৫২ হাজারের বেশি ভিউ হয়েছে। ভিডিওটি দেখে মনে হচ্ছে, সাপটি অনেক নিরীহ। বাস্তবে এটি একটি মারাত্মক সাপ। এর তীব্র বিষ শরীরে ভেতরে ও বাইরে ব্যাপক রক্তক্ষরণ ঘটাতে পারে।

[৪] মস্কো জু-র তথ্য অনুসারে, এই সাপগুলো হোয়াইট লিপড আইল্যান্ড পিট ভাইপারের প্রজাতিভূক্ত নীল বর্ণের। বিষাক্ত পিট ভাইপারের উপপ্রজাতিগুলি মেলে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমোরে। অধিকাংশ হোয়াইট-লিপড পিট ভাইপার প্রকৃতপক্ষে সবুজ হয়। এক্ষেত্রে নীল রঙের এই সাপ খুবই বিরল।

[৫] অস্ট্রেলিয়ান জিওগ্রাফিক অনুসারে, ব্লু পিট ভাইপার খুবই আগ্রাসী সরীসৃপ। তাদের বিষে সাধারণত মৃত্যু হয় না ঠিকই, কিন্তু এর কামড়ে ব্যাপক যন্ত্রনা, ফুলে যাওয়া ও শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণের মতো ঘটনা ঘটে। বালিতে হোয়াইট লিপড আইল্যান্ড পিট ভাইপারের কামড়ের ঘটনা মাঝেমধ্যেই ঘটে। ফেসবুক ও ইউটুব থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়