শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনা গোয়েন্দাদের কাছে ‘সংবেদনশীল তথ্য’ সরবরাহের অভিযোগে ভারতে সাংবাদিকসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক : [২] ৬১ বছর বয়সী রাজীব শর্মা নামের এক ফ্রিল্যান্স সাংবাদিককে গ্রেপ্তার করেছে নয়াদিল্লির পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ‌‘চীনা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে 'সংবেদনশীল তথ্য' সরবরাহ। শনিবার নয়াদিল্লি পুলিশের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

[৩] দিল্লি পুলিশ জানায়, রাজীব শর্মাকে গত সপ্তাহে গ্রেপ্তার করার পর, তার বাসা থেকে ভারতের প্রতিরক্ষা বিভাগের কিছু গোপন নথি জব্দ করা হয়েছে।

[৪] চীনা গোয়েন্দাদের তথ্য সরবরাহ করার বিনিময়ে রাজিব শর্মাকে বিপুল পরিমাণ অর্থ দেয়ার অভিযোগে এক চীনা নারী ও তার নেপালি সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

[৫] এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও মন্তব্য পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃত তিনজনের কিংবা তাদের আইনজীবীদের কাছেও রয়টার্স তাত্ক্ষণিকভাবে পৌঁছাতে পারেনি।

[৬] দিল্লির পুলিশ কমিশনার সঞ্জীব কুমার যাদব বিবৃতিতে বলেন, জিজ্ঞাসাবাদে রাজীব শর্মা এসব গোপন ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে তার চীনা নিয়োগদাতার কাছে সরবরাহ করার বিষয়ে তার সংশ্লিষ্টতা থাকার কথা জানিয়েছেন। সূত্র : এনডি টিভি

 

 

  • সর্বশেষ