শিরোনাম
◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শাহনেওয়াজ নাজিম : [২] ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল হত্যা মামলার সকল আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

[৩] শনিবার বিকেলে নানুপুর বাজারের দক্ষিণ মাথায় রাসেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি সগীর উদ্দীন আরিফের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৪] এতে ছাত্রনেতা এনামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নানুপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাসির উদ্দীন, যুবলীগ নেতা ফারুক রায়হান, গোলাম মওলা, কামাল পাশা বাদল, মঈন উদ্দিন, ইকবাল হোসেন, মোঃ ইউনুছ প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

[৫] সমাবেশে বক্তারা বলেন, রাসেদ কামালকে হত্যার পর প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় ৮/৯ জন আসামি আটক হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার বিবরণ দিয়েছে। যেখানে আরো অনেকে জড়িত রয়েছে বলে জানা গেছে। কিন্তু প্রধান আসামি সহ তাদেরকে এখনো পুলিশ গ্রেফতার করে নি। মামলার অগ্রগতিও কমে গেছে। গড়িমসি না করে অতি দ্রুত প্রধান আসামি সহ অন্যান্য আসামিদেরও গ্রেফতারের দাবি জানানো হয় সমাবেশে। সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়