শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধোনির চেন্নাইকে ১৬৩ রানের টার্গেট দিলো রোহিতের মুম্বাই

সারোয়ার জাহান: [২] টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ১৬২ রান সংগ্রহ করেছে।

[৩] এর আগে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে শনিবার (১৯ সেপ্টেম্বর) মুখোমুখি দুই হয় টপ ফেভারিট চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

[৪] বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইপিএলে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ এ ম্যাচ দিয়েই বিশ্বকাপের পর আবারও ২২ গজে ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

[৫] করোনা ভাইরাসের কারণে বেশ কয়েক মাস পিছিয়ে শুরু হয়েছে জনপ্রিয় এ টি-টোয়েন্টি লিগ। এছাড়া ভারতের পরিবর্তে আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

[৬] করোনা পরিস্থিতির মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ায় টুর্নামেন্টে এসেছে ব্যাপক পরিবর্তন। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। ফলে ফাঁকা গ্যালারিতে খেলতে নামবে দলগুলো। এছাড়া হয়নি কোনো উদ্বোধনী অনুষ্ঠান।

[৭] মুম্বাই ইন্ডিয়ান্সকে বরাবরের মতো নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। একাদশে চার বিদেশি কোটায় আজ তারা খেলাচ্ছে কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড, জেমস প্যাটিনসন আর ট্রেন্ট বোল্টকে।

[৮] চেন্নাই সুপার কিংসেরও অধিনায়ক বরাবরের মতো মহেন্দ্র সিং ধোনি। তাদের একাদশে চার বিদেশি হলেন-শেন ওয়াটনসন, ফাফ ডু প্লেসিস, স্যাম কুরান আর লুঙ্গি এনগিদি।

[৯] মুম্বাই একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।

[১০] চেন্নাই একাদশ : শেন ওয়াটসন, মুরালি বিজয়, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কেদর যাদব, রবীন্দ্র জাদেজা, পিযুষ চাওলা, দীপক চাহার, স্যাম কুরান, লুঙ্গি এনগিদি। -ক্রিকবাজ

  • সর্বশেষ