শিরোনাম
◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে জাল টাকাসহ আটক-১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে তল্লাশীকালে জাল টাকার নোটসহ এক যুবককে আটক করেছে১৬ এপিবিএন পুলিশ সদস্যরা। শুক্রবার রাতে উপজেলার বাহারছড়া ইউপি শামলাপুর সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের এপিবিএন চেকপোস্টে থেকে জাল টাকার নোটসহ তাকে আটক করা হয়।

[৩] আটক হলেন, টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মৃত মো. সালামের ছেলে মো. একরাম হোসেন(২২)।

[৪] শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়েতুল ইসলাম।তিনি বলেন,টেকনাফ বাহারছড়া শামলাপুর এপিবিএন চেকপোস্টে উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল পালের নেতৃত্বে এপিবিএন পুলিশ সদস্যরা যানবাহণ তল্লাশিকালে সন্দেহভাজন এক যুবকের পরিহিত জিন্স প্যান্টের সামনের পকেট হতে এক হাজার টাকা মূল্যমানের৮টি জাল নোট উদ্ধার করা হয়। ওইসময় তাকে আটক করা হয়।

[৫] তিনি আরো বলেন,উদ্ধার জালটাকার নোটসহ আটকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ