শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত

জেরিন আহমেদ: [২] শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিরামপুর ঢেলুপাড়া গ্রামের মাঠে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। বিরামপুর স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] মিজানুর রহমান বলেন, শনিবার বিকেলে পার্বতীপুর স্টেশন থেকে যাত্রীবোঝাই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। কয়েকদিন আগে একই স্থানে রেললাইনের সেতু সংস্কারের কাজ চলছিল। সেখানে ট্রেনটির গতি কম থাকায় কোনো কারণে ‘ঘ’ বগির পেছনের দুই চাকা এবং ‘গ’ বগির সামনের দুই চাকা নিয়ে দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

[৪] তিনি বলেন, ট্রেনটির সামনের ইঞ্জিনসহ আট বগি নিয়ে হিলি রেল স্টেশনে যায়। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করতে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে আপাতত ওই লাইন দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

[৫] রেললাইন মেরামত করা এক কর্মী বলেন, কয়েকদিন ধরে একই স্থানে রেললাইনের সেতু মেরামতের কাজ চলছে। প্রতিটি ট্রেন ধীরে ধীরে পার হলেও পঞ্জগড় এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। সময় টিভি, জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়