শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে পার্টিতে গোলাগুলিতে দুইজন নিহত ও ১৪ জন আহত

সিরাজুল ইসলাম: [২] নিউইয়র্ক রাজ্যের রচেস্টার এলাকায় বাংলাদেশের স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতদের একজন পুরুষ এবং অপরজন নারী। তাদের বয়স ১৮ থেকে ২২ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানানো হয়নি। আল জাজিরা

[৩] নিউইয়র্ক পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মার্ক সিমন্স জানান, আহতদের দুটি হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। গোলাগুলির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে বিশৃঙ্খল অবস্থা দেখতে পান তারা। প্রায় ১০০ জন মানুষ দৌঁড়ে পালাচ্ছিলেন। ওই স্থানে পার্টির খবর তারা জানতেন না।

[৪] মার্ক সিমন্স জানান, দুঃখজনক ব্যাপার হলো করোনা সংক্রমণের মধ্যে এ ধরনের পার্টির আয়োজন করা মোটেও নিারাপদ নয়, ঠিকও নয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন কাউকে গ্রেপ্তার করা হয়নি। গোলাগুলির ঘটনায় একাধিক বন্দুকধারী ছিলো কি-না তাও বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়