শিরোনাম
◈ বাংলাদেশ সিরিজের মাঝে জিম্বাবু‌য়ে তিন ফরম্যাটে অধিনায়কের নাম ঘোষণা কর‌লো ◈ বন্যার ভয়াল থাবায় বিপর্যস্ত আট জেলা ◈ কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য যোগরাজের, এতদিন পরে যুবরাজ সিং‌য়ের বাবাকে জবাব দিলেন ◈ শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন ◈ আমদানি বাড়ায় ১১ মাসে বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি ◈ কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াই, ১-১ সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম ◈ ইরানে হামলায় পশ্চিমাদের প্রকাশ্য উসকানি ছিল, অভিযোগ রাশিয়ার ◈ বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন, স্থাপন করা হয়েছে ৩টি উদ্ধার ক্যাম্প ◈ বিশ্বকাপে ফুটবল ভক্তদের কাণ্ড! ম্যাচের আগে ভিডিও দেখতেই লাখ ডলার আয় ইনফ্লুয়েন্সারের ◈ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা জোরদার, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বেলারুশের বিক্ষোভকারীদের ওপর সরকারী নৃশংতার তদন্ত করবে জাতিসংঘ

লিহান লিমা: [২] স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ মানবাধিকার কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইউরোপিয় ইউনিয়নের উত্থাপিত রেজ্যুলেশন গ্রহণ করেছে। জাতিসংঘের প্রতিনিধি দল সরকার-বিরোধী বিক্ষোভকারীদের ওপর বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর নৃশংসতা ও ধর-পাকড়ের বিষয় তদন্ত করে প্রতিবেদন পেশ করবে। রয়টার্স

[৩]মানবাধিকার কাউন্সিল সর্বসম্মতিক্রমে জানিয়েছে, জাতিসংঘের বেলারুশ বিষয়ক মনিটর আনিস মারিনকে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই রাষ্ট্রে তদন্তের স্বার্থে প্রবেশ এবং কারাগারসহ অন্যন্য স্থানে যাওয়ার অনুমতি দিতে হবে।

[৪]আনিস মারিন মানবাধিকার পরিষদকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহেই বেলারুশে ১০ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, শত শত ব্যক্তি ধষর্ণ, ইলেকট্রিক শক ও অন্যান্য শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে তাদের কাছে খবর রয়েছে।

[৫] রেজ্যুলেশনে রাজধানী মিনস্কে বিক্ষোভরতদের ওপর সহিংসতা, নির্যাতন, গ্রেপ্তার বন্ধের আহবান জানানো হয় এবং কর্তৃপক্ষকে বিরোধী দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেয়া হয়।

[৬]তবে শুক্রবারে সভায় বেলারুশ, রাশিয়া, ভেনেজুয়েলা এবং চীনের দূতরা বেলারুশে চালানো পুলিশি নৃশংসতার প্রেক্ষিতে জারি করা রেজ্যুলেশন আটকে দেয়ার চেষ্টা চালান।

[৭]এই রেজ্যুলেশন পাশের পূর্বে লিথুয়ানিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা বেলারুশের বিরোধী দলীয় নেত্রী শ্বেতলানা তিখানোভস্কয়া জেনেভার কাউন্সিলের সঙ্গে ভিডিও লিংকে যোগ দেন। তিনি সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর চালানো সহিংসতার আন্তর্জাতিক তদন্ত দাবী করেন। এছাড়াও তিনি লুকাশেঙ্কোকে পুনরয় নির্বাচন দেয়ার আহŸান জানান।

[৮]লুকাশেঙ্কো বলছেন, গত ৯ আগস্টের নির্বাচনে তিনি ৮০ শতাংশ ভোট পেয়েছেন। তবে নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকেই টানা ৫ সপ্তাহব্যাপী রাজধানী মিনস্কে নির্বাচনে জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে লুকাশেঙ্কোর পদত্যাগের দাবীতে বিক্ষোভ করছে লাখো জনতা।

[৯]লুকাশেঙ্কো দেশে অসহিঞ্চুতার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোকে দোষারোপ করছেন। গত বৃহস্পতিবার তিনি সম্ভাব্য যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে লিথুয়ানিয়া, লাটভিয়া, পোল্যান্ড ও ইউক্রেনের সীমান্ত বন্ধ করার হুমকি দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন লুকাশেঙ্কোকে নিরাপত্তা সহায়তার আশ্বাস দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়