শিরোনাম
◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

সুজন কৈরী: [২] কক্সবাজারের রামুর রেজুখাল মোহনার ঝাউবন এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

[৩] শুক্রবার দিবাগত মধ্যরাতে কোস্ট গার্ডের হিমছড়ি স্টেশনের একটি টিমের অভিযানে ইয়াবাগুলো জব্দ করা হয়।

[৪] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, রেজুখাল মোহনার ঝাউবন এলাকায় অভিযানকালে মাদক পাচারকারীরা দূর থেকে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ছোট নৌকা থেকে পানিতে লাফ দিয়ে ঝাউবনের গহীনে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়েও তাদের আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে নৌকায় তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সেইসঙ্গে নৌকাটিও জব্দ করা হয়েছে।

[৫] তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা রয়েছে।

[৬] কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, বাহিনীর আওতাভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও চালাবে কোস্ট গার্ড।

  • সর্বশেষ