শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন আইডিতে চলতো উগ্রবাদী কার্যক্রম, দুই জঙ্গি সদস্য আটক

সুজন কৈরী : ব্রাহ্মনবাড়িয়া ও রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। আটকরা হলেন- মোকসেদুলহক ওরফে মেহেদী হাসান (২১) ও মো. আতাহার আলি ওরফে রাসেল মিয়া (১৯)। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, গত ২৭ জুলাই আনসার আল ইসলামের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যে ওই দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আনসার আল ইসলামের সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছেন। আটক মোকসেদুল পেশায় রাজমিস্ত্রি। এর আড়ালে তিনি ৩ বছর ধরে সংগঠনের সঙ্গে জড়িত। গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ছদ্দনাম ধারন করে বারবার জায়গা পরিবর্তন করে দেশের বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রি ও রাজমিস্ত্রির জুগালি হিসেবে কাজ করছিলেন। তিনি ‘সোনার বাংলা’ নামে গোপন টেলিগ্রাম আইডি চালিয়ে উগ্রবাদী কার্যক্রম চালাচ্ছিলেন।

আটক আতাহার ২ বছর ধরে আনসার আল ইসলামের সঙ্গে জড়িত। তিনি ‘অচিনপাখি’ ও ‘জিহাদি মন’ নামে গোপন টেলিগ্রাম আইডি চালিয়ে উগ্রবাদী কার্যক্রম চালাচ্ছিলেন। এছাড়া ‘রহস্য উন্মোচন’ নামে ফেইসবুক আইডি ও ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি করছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়