শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দিয়ে গ্রেফতার হলেন এক বাংলাদেশি

 

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ায় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে এক বাংলাদেশিসহ দুই রোহিঙ্গা অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের কোটা তিঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

মালয়েশিয়ার গণমাধ্যম মালয় মেইল অনলাইন জানায়, আটককৃত ৩০ বছর বয়সী ঐ প্রবাসী বাংলাদেশি ও দুই রোহিঙ্গা একটি প্রাইভেটে যাওয়ার পথে রোড ব্লকে পড়ে এবং আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদেরকে তল্লাশির সময় বাংলাদেশির কাছে একটি ভুয়া ভিসার আই কার্ড পায় এবং অপর দুই রোহিঙ্গার কাগজপত্রও সন্দেহজনক হওয়ায় তাদের তিনজনকেই আটক করে স্থানীয় উলু তিরাম থানায় নিয়ে যাওয়া হয়।

থানা থেকে ছাড়ানোর জন্য একজন থানা পরিদর্শককে এক হাজার মালয়েশিয়ান রিঙ্গিত ঘুষের প্রস্তাব দেন ওই বাংলাদেশি। সঙ্গে সঙ্গে তাদের তিনজনকে গ্রেফতার করে এবং জব্দ করা হয় ঘুষের টাকাও।

 

পুলিশ সূত্রে জানা যায়, ঘুষ প্রদানকারী বাংলাদেশিকে পরবর্তী পদক্ষেপের জন্য মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র-সময়.টিভি

  • সর্বশেষ