শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগের পর হাসপাতালে নেয়া হলো আল্লামা শফীকে

ডেস্ক রিপোর্ট: হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে হাটহাজারী মাদরাসা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এরআগে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তিনি মাদরাসার মুহতামিম পদ ছেড়ে দেন।গত দুই দিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। এসময় মাদরাসায় অবস্থান করা আহমদ শফী অসুস্থ হয়ে পড়েন বলে জানানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনী ও হেফাজত নেতাকর্মীরা কঠোর অবস্থানে ছিলেন।মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়