শিরোনাম
◈ বিশ্বকাপ দেখতে ফুটবল সমর্থকদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ◈ কারা কিভাবে পাবেন সবার আগে প্রবাসী কার্ড, যেসব সুবিধা থাকবে ◈ ‘গুলিতে স্ত্রী নিহত’ মামলা ভুয়া, তদন্তে বাদীর স্বীকারোক্তি, শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ ◈ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম ◈ অনলাইন জুয়ার ভয়ংকর ফাঁদ ◈ ইংল্যান্ড জাতীয় দ‌লের নির্বাচক হলেন অস্ট্রেলিয়ান মার্কাস নর্থ ◈ বিক্রয় ডট কম কিনে নিল নাইজেরিয়ার অনলাইন মার্কেটপ্লেস ‘জিজি’ ◈ ৬৭ পয়সা কেজি দরে বিক্রি: ক্ষোভে নিজের চাষ করা সব পেঁয়াজ পুড়িয়ে দিলেন যুবক ◈ জ্বালানি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘ঐতিহাসিক অগ্রগতি’ ◈ গিটার বাজিয়ে গান গেয়ে শিল্পী সেজে ৭ মাদকসেবীকে ধরলো শাহবাগ পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৮ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই সেমিস্টারকে এক করে সেশন জট কাটানোর পরিকল্পনায় ঢাবি

শরীফ শাওন: [২] করোনার কারণে ছয় মাস বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সময়টি ঢাবির একটি পূর্ণ সেমিস্টার সস্পন্ন করার সমান। এখনো বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা না থাকায় এক বছর সেশন জটের আশঙ্কা দেখা দিয়েছে।

[৩] ৪৯টি বিভাগে সেমিস্টার পদ্ধতি চালু আছে। ছয় মাসের চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে আটটি সেমিস্টারে স্নাতক ও দুই সেমিস্টারে স্নাতকোত্তর করতে হয়।

[৪] ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল বলেন, সেশন জট কাটিয়ে ওঠতে ইতোমধ্যে প্রাথমিকভাবে আলোচনা চলছে। সকল বিভাগের ক্ষেত্রে দুটি সেশনকে এক করে অনেকটা বাৎসরিক পদ্ধতিতে সংক্ষিপ্ত আকারে সেশন জট শেষ করা যেতে পারে।

[৫] তিনি বলেন, অতিরিক্ত ক্লাস নেওয়া, সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে ক্লাস নেওয়া, বাৎসরিক বন্ধের দিনগুলো কমিয়ে আনাসহ কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে। বিশ্ববিদ্যালয় খোলার পরপরই কিছু রিভিউ ক্লাস নিয়ে পরীক্ষা নেবো। সেমিস্টারগুলোকে চার মাস করে আট মাসে নিয়ে আসবো। এভাবেই ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

[৬] উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, এ ধরনের সমস্যা ঢাবির জন্য নতুন নয়। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ঘটনায় দীর্ঘ সময়ের জন্য ঢাবি শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। সেশন জট কাটিয়ে আমরা উত্তরণে সফল হয়েছি। জীবন মূল্যবান, ফলে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরতে হবে। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর ত্যাগ করা অযৌক্তিক হবে না। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়