শিরোনাম
◈ প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের মুদ্রার রেট: ৫ মার্চ ২০২৬ ◈ ইমাম খামেনেয়ীর নেতৃত্ব ইরানকে একটি শক্তিশালী মার্কিন বিরোধীতায় পরিণত করেছেন: রয়টার্স ◈ পবিত্র ঈদুল ফিতরে ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার ◈ যুদ্ধ ছড়িয়েছে ১৫ দেশে, অস্থির পুরো বিশ্ব ◈ যুদ্ধ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই খাদ্য নিয়ে দুশ্চিন্তায় তেহরানের বাসিন্দারা ◈ রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে যাচ্ছে জুলাই সনদ ◈ পার‌লো না ম্যানচেস্টার ইউনাইটেড, ১০ জনের নিউক্যাসলের বিপক্ষে হেরেই গেলো ◈ পাকিস্তান টেস্ট দলের কোচ হ‌চ্ছেন সরফরাজ আহ‌মেদ ◈ ইরানে ‘সিরিয়া কৌশল’ প্রয়োগ, গৃহযুদ্ধ বাধানোর ছক মার্কিন যুক্তরাষ্ট্রের ◈ নেপালে আজ সাধারণ নির্বাচন, মাঠে ফিরছেন ক্ষমতাচ্যুত ওলি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোনাল্ড কোমান অফিসিয়ালি বার্সেলোনার কোচ নন!

স্পোর্টস ডেস্ক : [২] ফুটবল ক্লাব বার্সেলোনার কোচ আসলে কে? কিকে সেতিয়েন না-কি রোনাল্ড কোমান। বর্তমানে কোমানের অধীনেই অনুশীলন চালিয়ে যাচ্ছে দলটি। কিন্তু অফিসিয়ালি এখনও দলটির কোচ সেতিয়েন। কারণ মৌখিকভাবে ছাঁটাই করা হলেও এখনও কাগজে কলমে তাকে বাতিল করেনি ক্লাবটি। যে কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) তালিকায় বার্সার কোচ নন কোমান। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা কোপ।

[৩] গত আগস্টে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের পর সেতিয়েনকে ছাঁটাই করার ঘোষণা দেয় বার্সেলোনা। তার দিন কয়েক পরে কোমানকে নতুন কোচ হিসেবে নিযুক্ত করে তারা। কিন্তু সেতিয়েনের সঙ্গে কাগজে-কলমে এখনও ফয়সালা করেনি দলটি। আড়াই বছরের জন্য চুক্তি করার ছয় মাসের মাথায় তাকে ছাঁটাই করতে হলে আর্থিক কিছু ঝামেলা মেটাতে হবে তাদের। কিন্তু সে ঝামেলা মেটায়নি ক্লাবটি।

[৪] ক্লাব ছাড়ার জন্য লিওনেল মেসি যখন বুরোফ্যাক্স করেছিলেন, তার পরদিনই নিজের চুক্তির বিষয়টি জানতে বুরোফ্যাক্স করেছিলেন সেতিয়েনও। চুক্তি অনুযায়ী, পুরো বছরের অর্থ চেয়েছেন সেতিয়েন। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি বলেই জানিয়েছে কাদেনা কোপ। যে কারণে অফিসিয়ালি কাউকে কোচ হিসেবে ঘোষণা করতে পারছে না স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।- কাদেনা কোপ/ ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়